বিজ্ঞাপন

‘প্রিন্স’ সিনেমার ব্যর্থতা স্বীকার করলেন শাকিব

কলকাতার ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন জ্যোতির্ময়ী কুণ্ডু। এরপর বড়পর্দায় অভিষেক হয় টালিউড অভিনেতা দেবের বিপরীতে। আর তাতেই নতুন নতুন কাজের সুযোগ আসে অভিনেত্রীর কাছে। বর্ধমানের মেয়ে কলকাতায় নিজের জমি শক্ত করা খুব একটা সহজ ছিল না। কিন্তু দেবের পর শাকিবের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় নায়িকা হিসেবে কাজের সুযোগ পান অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। 

বিজ্ঞাপন

ঈদে ‘প্রিন্স’ সিনেমাটি মুক্তি পায় বাংলাদেশে। এ সিনেমায় নায়িকা ছিলেন জ্যোতির্ময়ী। যদিও সিনেমাটি সফল হয়নি। বরং গুচ্ছ অভিযোগ সিনেমাটিকে ঘিরে। এর মধ্যে ব্যর্থতার দায় স্বীকার করেও নিয়েছেন শাকিব খান। 

সম্প্রতি সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে অভিনেতার আচরণে যেন ধরা পড়ল অসঙ্গতি। চোখেমুখে অস্বস্তির ছাপ দুই নায়িকা জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণের। অথচ ‘প্রিন্স’ সিনেমা দেশ-বিদেশে ঘুরে ঘুরে শুটিং হয়েছে। তবে সিনেমার সাফল্য পাননি শাকিব খান। মুক্তির দিন থেকেই নানা প্রযুক্তিগত ত্রুটির কারণে সমালোচিত হয়েছে সিনেমাটি। 

এদিকে ঢাকার উত্তরায় একটি প্রেক্ষাগৃহে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই শাকিব খান বলেন, আমি যখন ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনেছি, তখন মনে হয়েছিল— এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময়ের স্বল্পতার কারণে আমরা সেটি করতে পারিনি। এ জন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখপ্রকাশ করছি। তিনি বলেন, আমি আমার পরবর্তী সিনেমায় ত্রুটিগুলো খেয়াল করব। 

এদিকে যেমন এটি ঘটেছে, ঠিক তেমনই শাকিবের দুদিকে দাঁড়ানো দুই নায়িকার চোখেমুখে ধরা পড়ে অস্বস্তি। অভিনেতাকে বারবার দেখা গেছে জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে। বারকয়েক নায়িকা চেষ্টা করেছেন হাত সরিয়ে নেওয়ার। কিন্তু অভিনেতা হাত সরাননি। 

হঠাৎ নায়িকাদের সঙ্গে শাকিবের প্রকাশ্যে এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠছে । এ নিয়ে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে জ্যোতির্ময়ী বলেন, ‘আমি এ প্রসঙ্গে কিছু বলতে চাই না।’ 

অন্যদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নায়িকা সেখানে জানান— অস্বস্তি যে হচ্ছিল সেটি তিনি স্বীকার করে নিয়েছেন। এমনকি প্রেক্ষাগৃহের অন্দরে আরেক অভিনেত্রী তাসনিয়ার কাঁধে হাত দিতে চান শাকিব। যদিও সঙ্গে সঙ্গে শাকিবের হাত নামিয়ে দেন তাসনিয়া। 

পড়ুন- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৩৮৭ টাকা

দেখুন- দেশজুড়ে অব্যাহত জ্বালানি সংকট, মজুতের বিরুদ্ধে অভিযানে আটক-জরিমানা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন