বিজ্ঞাপন

জামালপুরে বকশীগঞ্জে প্রশাসনের অভিযানে ৫০ লিটার ডিজেল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা!

জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের অভিযানে এক দোকান থেকে ৫০ লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন


বৃহস্পতিবার বিকালে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের দাম্বুলের মোড়ে সোলাইমানের দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।


আইরমারী গ্রামের সোলায়মানের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে ডিজেল বিক্রি করা হচ্ছে গোয়েন্দা সংস্থা এনএসআই এর দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকালে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
এসময় ওই দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। চলমান সংকটে বাড়তি মূল্যে বিক্রির উদ্দেশ্যে ডিজেল গুলো মজুদ করা হয়। ডিজেল জব্দের পর দোকান মালিক সোলায়মানকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
পরে উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

পড়ুন- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৩৮৭ টাকা

দেখুন- ইরান যু/দ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল বিরোধ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন