সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতের বদলি, নতুন কর্মস্থল চট্টগ্রাম বিভাগ!

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসিফ আল জিনাতকে (পরিচিতি নম্বর-১৮৫২১) চট্টগ্রাম বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, নতুন কর্মস্থলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের পর তাঁকে নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সারাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন