বিজ্ঞাপন

ভোলায় অবৈধভাবে পাচারকালে ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ভোলায় অবৈধভাবে পাচারের সময় প্রায় ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই চোরাকারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বোটে করে অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের সময় প্রায় ২ হাজার লিটার তেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে জব্দকৃত তেল এ. রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়।

অভিযানেকালে আটককৃতদের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তেল বিক্রয়ের অর্থ ও জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোন।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় অবৈধ জ্বালানি পাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ফিলিং স্টেশনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন