আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিয়েছে।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং তৃণমূলের দাবির মুখে করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
জানা গেছে, মূলত করিমগঞ্জ দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের ব্যাপক চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় তার প্রতি জনসমর্থন বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে শফিক বেশ পরিচিত।
মনোনয়ন ঘোষণা প্রসঙ্গে শফিকুল ইসলাম শফিক বলেন, আমি সবসময় জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চেয়েছি। করিমগঞ্জ দক্ষিণ অঞ্চলের সর্বস্তরের মানুষের যে ভালোবাসা এবং তাদের যে প্রত্যাশা, তা আমি উপেক্ষা করতে পারছি না। মূলত সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যেই তাদের চাপে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে শফিকের এই ঘোষণায় করিমগঞ্জ উপজেলার সাধারণ ভোটার ও তার অনুসারীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, একজন সাবেক ছাত্রনেতা হিসেবে তিনি নির্বাচিত হলে উপজেলার উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পড়ুন- নতুন যানবাহন কেনা বন্ধ, বিদেশে প্রশিক্ষণ স্থগিত
দেখুন- এখন ইরানের উপর খেলোয়াড় নাই


