বিজ্ঞাপন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পেট্রোল পাম্পে হঠাৎ হাজারো মোটরসাইকেলের উপচে পড়া ভিড়

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের একটি ফিলিং স্টেশনে হঠাৎ করেই হাজারো মোটরসাইকেলের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার ৩ এপ্রিল দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পটিতে দেখা যায় এই নজিরবিহীন দৃশ্য। পাম্প চত্বর ছাড়িয়ে মহাসড়কের দীর্ঘ অংশ জুড়ে মোটরসাইকেলের জট দেখা যাই ।

শত শত মোটরসাইকেল চালক সারিবদ্ধভাবে তেলের জন্য অপেক্ষা করছেন। ভিড় এতটাই বেশি ছিল যে, পাম্পের ভেতরে তিল ধারণের জায়গা ছিল না। পুরো এলাকা মোটরসাইকেলে সয়লাব হয়ে যায়। এর ফলে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয়।
ভিড়ের সঠিক কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকজন চালক জানিয়েছেন, এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকটের গুজব ছড়িয়ে পড়ায় চালকরা আতঙ্কিত হয়ে তেল মজুত করতে ভিড় জমান। আবার কেউ কেউ মনে করছেন সামনে তেলের সংকট হতে পারে তাই তেলের চাহিদা তৈরি হয়েছে।

তবে পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে পর্যাপ্ত তেল মজুত রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে একসঙ্গে এত মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তারা সবাইকে ধৈর্য ধরে সারিবদ্ধভাবে তেল নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে দেখা যায়। খবর লেখা পর্যন্ত পাম্পটিতে ভিড় কিছুটা কমতে শুরু করেছে।

পড়ুন- ইসরাইলে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

দেখুন- জ্বালানি সংকটে নাজেহাল দেশ: কৃষি ও পরিবহনে চরম ভোগান্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন