চাঁদপুরে মহান মুক্তিযুদ্ধে জেলার প্রথম শহিদ কালাম, খালেক, সুশীল ও শংকরের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর সদর পৌরসভার ট্রাকরোডস্থ বীর মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সেলিম উল্ল্যা সেলিম। এসময় তিনি শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের আদর্শে দেশ গড়ার আহ্বান জানান।
র্যালি ও আলোচনা সভায় প্রায় ৫০-৬০ জন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়।
দিবসটি উপলক্ষে সর্বস্তরের মানুষের মাঝে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়।
পড়ুন- রাজধানীতে বেড়েছে সবজির দর, মুরগির দামও চড়া
দেখুন- ভোলায় হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীর স্বজনদের নানা অভিযোগ


