বিজ্ঞাপন

কুলাউড়ায় স্বামীর পরকীয়ায় স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় হেপি বেগম (২৬) নামের এক যুবতীর বিষপানে মৃ:ত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ২ এপ্রিল বৃহস্পতিবার রাতে হেপি বেগম স্বামী আমির হোসেন ওরফে আলম মিয়ার কাছে পরকীয়ার বিষয় জানতে চাইলে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে নির্যাতন করেন।

ঐদিন রাত আনুমানিক ১১ঘটিকার দিকে নিজ শয়নকক্ষে বিষপান করেন হেপি বেগম।গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হেপি বেগমের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত স্বামী আমির হোসেন কে গ্রেফতার করে।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, নিহত পরিবারের অভিযোগ এর পরিপেক্ষে অভিযুক্ত আমির হোসেন এর গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মৌলভীবাজারে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধ মজুদ, ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন