বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোঃ রাসেল-কে আহ্বায়ক এবং মোঃ ইসমাইল উদ্দিন-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। কিশোরগঞ্জ জেলা মোটর চালকদলের সভাপতি রাজিব আহমেদ আসাদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাদ যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটিতে রয়েছে সিনিয়র যুগ না আহ্বায়ক মো. আঃ কাইয়ুম, যুগ্ন আহ্বায়ক রুহুল হোসাইন,মো.ফারুক,মো. ফরিদ। সদস্য আল আমিন,মোঃ. খোকন,মোঃ. রেশেম, আলামিন কিরাটন,ও মোঃ কাঞ্চন।
কমিটি অনুমোদনকালে জেলা নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা আরও জোরদার করতেই এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা চালকদলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং তারা দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, জাতীয়তাবাদী মোটর চালক দল ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী মোটর চালক দলের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন- কদমতলীর গ্যাসলাইটার কারখানার আগুনের ঘটনায় ৭ জনের মরদেহ উদ্ধার
দেখুন- জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সাথে কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী


