বিজ্ঞাপন

ঝিনাইদহ মহেশপুরে বিদ্যুস্পৃষ্টে প্রাণ গেল মামা-ভাগ্নের

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল সরকার (৫৪) ও নূর আলম বাবু (৪৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা ভাগিনা।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকার বাগানমাঠ গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মৃত রফিকুল সরকার বাথানমাঠ গ্রামের মৃত জামসেদ সরকারের ছেলে এবং মৃত নূর আলম বাবু মৃত আবু সামা’র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষক রফিকুল সরকার দুপুরে গ্রামের মাঠে নিজের ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। ওই সময় সেচ পাম্পের ছিঁড়ে যাওয়া মোটরের তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি বুঝতে পেরে পাশের জমিতে কর্মরত নুর আলম বাবু তাকে উদ্ধার করতে ছুটে যান। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এক পর্যায়ে দুইজনই ঘটনাস্থলে মারা যান।

পরে মাঠে থাকা অন্য কৃষকরা জমিতে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। কবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর থানার এসআই রেজাউল সমাজদার বলেন, মরদেহে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার লক্ষণ পাওয়া গেছে। এ কারণে নিহতদের পরিবারের লোকজন কোনো অভিযোগ করতে রাজি হননি।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, অনাপত্তির শর্তে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত যথাযথ প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ পারিবারিক ভাবে দাফন করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেললাইন ও পদ্মা সেতুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন