বাগেরহাটে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিম আল হাসান (২২) নামে একজন বিজিবি সদস্য নিহত হয়েছে। আজ ৪ এপ্রিল সন্ধ্যা ৬ টায় জেলার সদর উপজেলাধীন রণবিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে এঘটনা ঘটে। নিহত মনিম সদর উপজেলার সুন্দরবনে গ্রামের মোজাম্মেল শেখের ছেলে। মনিম আল হাসান একজন বিজিবি সদস্য। তিনি এক বছর আগে বিজিবিতে যোগদান করেন মর্মে জানা যায়। তিনি কুমিল্লা ১০ ব্যাটেলিয়ানে কর্মরত। ২ মাসের ছুটি নিয়ে নিজ এলাকায় আসলেও, ফেরা হলো না ক্যাম্পে।
পুলিশ জানায়, লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞাপন
পড়ুন:আজ শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি
দেখুন:কেন পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি?
ইমি/


