চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার জেলায় কর্মর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
রোববার (৫ এপ্রিল) দুপুর ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় তিনি জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার , তিনি বক্তব্যে বলেন, আমাদের জ্বালানী তেলের কোন সংকট নেই। যারা জ্বালানী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরী করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চুয়াডাঙ্গাতে তেল পাম্পগুলোতে এসে দীর্ঘ লাইন দিয়ে কৃষকদের যাতে তেল নিতে সমস্যা না হয় সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে জেলার সকল এজেন্সি পয়েন্টে তেল সরবরাহ করা হবে যাতে কৃষকরা সেখান থেকে সহজে তেল (ডিজেল) নিতে পারেন।
থমকে যাওয়া চুয়াডাঙ্গা রেলওয়ে ওভার পাস নির্মাণের কাজ খুব দ্রুতই শুরু করা হবে। মন্ত্রণালয় থেকে টাকা অনুমোদন হয়েছে। টাকাটা আসলেই আমরা কাজ শুরু করতে পারব।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং সুশাসন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা বজায় রাখা হচ্ছে। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে—তাই উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের গতি বাড়াবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সমন্বয় জোরদার হলে জনগণের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সামাজিক সমস্যা, সেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগণের ভোগান্তি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর যথাযথ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
পরিচিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
পড়ুন : চুয়াডাঙ্গায় অবৈধভাবে ভারত পাচারের চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ২


