বিজ্ঞাপন

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম এই আগুনের সংবাদ পায়।

এ বিষয়ে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, আজ রাত ১১টা ৩৫ মিনিটে তাদের কাছে সংবাদ আসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে রাত ১২ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত হওয়ার সংবাদও পাওয়া যায়নি।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন