সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জানীগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমবেশি প্রায় ২০ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট হাইওয়ে সড়কের জানীগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সানজিদ এন্ড সামাইরা পরিবহন নামের বাসটি সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৮৮১।
জানীগাঁও এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। তাঁর মরদেহ বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় কমবেশি প্রায় ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত হয়নি।
পড়ুন : মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


