গাজীপুরের কাশিমপুরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১২টা ১৬ মিনিটে কাশিমপুরের মাধবপুর শিবরামপুর এলাকায় আগুন লাগার সংবাদ পায় সারাবো (কাশিমপুর) মডার্ন ফায়ার স্টেশন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওনা হয় এবং রাত ১২টা ৩০ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে যায়।
স্টেশন অফিসার আব্দুল হাই এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং রাত ১২টা ৪০
মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পরবর্তীতে রাত ১টা ৮ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ফ্রিজ, আলমারি, ওয়ারড্রোব, খাটসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
ফায়ার সার্ভিস কতৃপক্ষ, দ্রুত সংবাদ প্রাপ্তি ও সময়মতো ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
পড়ুন:সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন
দেখুন:একবারও আইভীর নাম মুখে নিলেন না শামীম ওসমান
ইমি/


