বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, দুই দেশের সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং পাইপলাইনে ডিজেল আনার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক রক্ষা করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে পজিটিভ সম্পর্ক থাকলে অনেক সমস্যা সমাধান সম্ভব।

এছাড়া, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

এদিকে, ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানিয়েছে, বৈঠকে দুই দেশের জাতীয় উন্নয়ন সংক্রান্ত অগ্রাধিকারসমূহের সঙ্গে সঙ্গতি রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে আলোচনা হয়েছে।

পড়ুন: হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না: আইআরজিসি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন