চট্টগ্রামের সীতাকুণ্ডে যানজট নিরসন, ফুটওভার ব্রিজ নির্মাণসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘদিন ধরে তীব্র যানজট ও পথচারীদের দুর্ভোগ চলছে। দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণসহ ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাটিয়ারী নিরাপদ সড়ক আন্দোলনের ভাটিয়ারী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মানিক হোসেন, সহ-সভাপতি মোঃ নাদিম হায়দার, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন (আসিফ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরফাতুল ইসলাম (মুন্না), আইন বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল হক ইসমামসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বিজ্ঞাপন


