বিজ্ঞাপন

কোটচাঁদপুরে কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না আটকে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না আটকে শিরিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বনবিভাগ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিরিনা খাতুন ওই এলাকার রমজান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শিরিনা খাতুন প্রতিদিনের মতো ওই এলাকার একটি কেক ফ্যাক্টরির মালিক আব্দুস সালামের মেয়ে মিম ও ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন শিক্ষার্থীর জন্য টিফিন নিয়ে যেতেন। সোমবার দুপুরে তিনি টিফিন দিতে গিয়ে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করেন। এ সময় ফ্যাক্টরিতে থাকা জেনারেটরের ঘূর্ণায়মান ফিতায় অসাবধনতাবশত তার ওড়না আটকে গেলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা ফ্যাক্টরির মালিক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহ মহেশপুরে বিদ্যুস্পৃষ্টে প্রাণ গেল মামা-ভাগ্নের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন