জামালপুর শহরের লম্বা গাছ এলাকায় শ্বশুর হাবিবের হাবিব মটরসে্ দীর্ঘদিন ধরে চড়া দামে পেট্রোল বিক্রি করে আসছেন জামাই নাজমুল হাসান।
নিজেদের মোটরসাইকেল এবং পরিচিতদের মোটরসাইকেল থেকে তেল নামিয়ে এখান থেকে চড়া দামে বিক্রি করা হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দাদের এমন সংবাদের ভিত্তিতে হাবিব মটরসে্ অভিযান চালায় জেলা প্রশাসন।
অভিযানে পাঁচ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ ঘটনায় শ্বশুর হাবিব এবং জামাই নাজমুলকে ১ মাসের কারাদণ্ড দেয়
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।
সোমবার (৬ এপ্রিল) রাত নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করা হয়।
রায়ে বলা হয়, ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলের মাধ্যমে পেট্রোল ক্রয় করে পরবর্তীতে উচ্চ মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে মোটর সাইকেলের ট্যাংক হতে পেট্রোল বোতলজাতকরণের মাধ্যমে মজুদ করার অপরাধে সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় মোঃ হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)-কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর বিধান লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পড়ুন : চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগে জামালপুরে মানববন্ধন


