বিজ্ঞাপন

সাওদাকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি: ব্যারিস্টার শাহরিয়ার কবির

বাংলাদেশ জামায়াতে ইসলামের নারী কর্মী বিবি সাওদাকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সাওদাকে ভোরের আলো ফোটার আগেই মুক্তি দিন, না দিলে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দিব ইনশাআল্লাহ।”

এর আগে তিনি আরেক পোস্টে উল্লেখ করেছেন, “১৪০০ শহীদ ও ৩০ হাজার আহতের রক্ত দিয়ে যদি স্বাধীনভাবে কথা বলা না যায়, অর্থাৎ জুলাইকে কবর।”

রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজের বাসা থেকে জামায়াতের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন জেলা গোয়েন্দা পুলিশ তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায়।

বিবি সাওদাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভোলা জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার উপপরিদর্শক জুয়েল হোসেন খানের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ফেসবুক আইডি থেকে বিবি সাওদা সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন।

শাহরিয়ার কবির ফেসবুক পোস্টে আরও লিখেছেন, “এক সাওদার লিখনীতে কেঁপে উঠল ক্ষমতার মসনদ। সহ্য করতে পারলেন না। জুলাই জেগে উঠুন। আজাদি।”

পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন