বিজ্ঞাপন

ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, দুপুরে তোলা হবে আদালতে

রাজধানীর ধানমন্ডি থেকে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আহ মঙ্গলবার (৭ এপ্রিল) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, সাবেক স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় পৃথক আরও দুটি মামলা রয়েছে। তাকে ঢাকার যেকোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

তিনি আরও বলেন, শিরীন শারমিন চৌধুরীকে আজ দুপুরে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন