বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ফ্যাসিবাদীরা সব যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।”
ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, “জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কিনা। লজ্জা, লজ্জা!”
এর আগে, ৫ এপ্রিল রাতে নিজ বাসা থেকে সাওদাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামায়াতের এই নারী কর্মীর গ্রেফতার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।
পড়ুন: ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, দুপুরে তোলা হবে আদালতে
আর/


