বিজ্ঞাপন

মোদির পদত্যাগ দাবি মমতার

ভারত ভুয়া অভিযান চালালে তার বদলে কলকাতা পর্যন্ত হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের মন্ত্রীর ওই মন্তব্যে পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি মোদির পদত্যাগও দাবি করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে একটি নির্বাচনি প্রচারণা থেকে মমতা বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যখন বলেন যে কলকাতাকে টার্গেট করব… তখন প্রধানমন্ত্রী রাজ্যে এসে সেই কথাটা কেন মুখ দিয়ে বললেন না যে ‘উই উইল টেক স্ট্রং অ্যাকশন’।

মমতার প্রশ্ন, উনি (মোদি) চুপ করে বসে ছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি? নির্বাচনের আগে আরেকটা পেহেলগাও?

তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে কে একথা বলিয়েছে? কারা বলিয়েছে? এর তদন্ত চাই। আপনি কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেননি? কলকাতাকে টার্গেট করার কথা যদি কেউ বলে আমরা ভারতীয় নাগরিক হিসেবে তা মানব না।

পড়ুন: ভোজ্য তেল মজুদকারীদের বিরুদ্ধে সারা দেশে সেনাবাহিনী-র‌্যাবের সাঁড়াশি অভিযান শুরু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন