বিজ্ঞাপন

ভৈরবে হামের বিস্তার নিয়ে শঙ্কা, হাসপাতালে ১১ শিশু

ভৈরবে হাম উপসর্গে ১১ শিশু হাসপাতালে ভর্তি ।কিশোরগঞ্জের ভৈরবে শিশুদের মধ্যে হাম রোগের উপসর্গ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে। জ্বর, সর্দি-কাশি, শরীরে লালচে ফুসকুড়ি ও পাতলা পায়খানার উপসর্গ নিয়ে বিভিন্ন এলাকা থেকে শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত ১১ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এর আগে একই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৫ শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। আক্রান্ত শিশুদের রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে পৃথক আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। তিনি বলেন, হাম রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর, সর্দি, কাশি, শরীরে দানা, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলে রোগীকে অন্যদের থেকে আলাদা রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, আক্রান্ত শিশুদের নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে ১৫০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সময়নিষ্ঠ টিকা গ্রহণ ও আক্রান্ত শিশুকে আলাদা রেখে চিকিৎসা নিশ্চিত করাই হাম বিস্তার রোধের সবচেয়ে কার্যকর উপায়।

পড়ুন- ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ, নতুন সভাপতি তামিম

দেখুন- হাওরে সাব মার্জিবল সড়ক চান এমপি, প্রতিমন্ত্রী বললেন অতীতের অভিজ্ঞতা খারাপ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন