কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে হয়ে গেল স্থানীয় ফুটবলপ্রেমীদের স্বপ্নের এক মহারণ। আজ মারিয়া টিচার্স ট্রেনিং কলেজ অ্যান্ড ল্যাবরেটরি স্কুল মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল সমর্থকরা।
সরেজমিনে দেখা যায়, ম্যাচটিকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলার ও দর্শকদের মাঝে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরের পর থেকেই জার্সি পরিহিত সমর্থকরা প্রিয় দলের পতাকা ও ব্যানার নিয়ে মাঠে জড়ো হতে থাকেন। রেফারির বাঁশি বাজার সাথে সাথেই মাঠে শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ।
খেলার প্রথমার্ধে দুদলই বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ তৈরি করলেও আপনারে তিন মিনিট রয়েছে এ সময় ব্রাজিল সমর্থকরা একটি গোল দিয়ে দেন তবে । তবে দ্বিতীয়ার্ধে কৌশল বদলে মাঠে নামে ব্রাজিল সমর্থকরা। চমৎকার পাসিং ও আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের ডেডলক ভাঙে তারা। একে একে আর্জেন্টিনার জালে ২ খানা চোখ ধাঁধানো গোল উপহার দেয় ব্রাজিলের স্ট্রাইকাররা।
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকরা গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা করলেও ব্রাজিলের শক্ত রক্ষণভাগ ভেদ করতে পারেনি।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ী দল হিসেবে ব্রাজিল সমর্থকদের হাতে টুর্নামেন্টের প্রথম পুরস্কার আকর্ষণীয় গোল্ড কাপ তুলে দেওয়া হয়। ট্রফি হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠেন সেলেসাও সমর্থকরা।
হার-জিত যাই হোক, মাঠের এই ফুটবল যুদ্ধ স্থানীয় তরুণ ও দর্শকদের মাঝে এক দারুণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করেছে। খেলা শেষে উভয় দলের সমর্থকরাই একে অপরকে কোলাকুলি ও করমর্দন করে মাঠ ছাড়েন।
পড়ুন : সুখরঞ্জনকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করেন এএসপি ফজলুর : ডিবি


