ঝিনাইদহের জেলা প্রশাসক হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেনকে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমান জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাসউদের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়।
নবনিযুক্ত জেলা প্রশাসক মো. নোমান হোসেন এর আগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপন
পড়ুন- ভেঙে দেওয়া হলো বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ, নতুন সভাপতি তামিম
দেখুন- হাওরে জলাবদ্ধতা, শত শত মেশিন লাগিয়েও সুফল মিলছে না: এমপি


