বিজ্ঞাপন

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ভোলার চরফ্যাশনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওয়ালীউল ইসলাম।

সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম, ত্রাণ ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সকল বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকলুকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্রু, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সিপিপি কর্মকর্তা মাহতাবুল বারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল মালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, নজরুল নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ার, মানিকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম, এনজিও সুশীলনের কর্মকর্তা বুলবুল আহমেদ, এনজিও এনসিএসের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বন্দরে মোতালেব হত্যাকান্ডে এখনো অধরা ২ আসামী, নিরাপত্তাহীনতায় নিহতের পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন