বিজ্ঞাপন

কর্ণফুলীতে ৮ কোটি টাকার হেরোইনসহ ১৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি হেরোইন ও ৩৫ লাখ টাকা মূল্যের ১৪ হাজার ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং পেট্রোল পাম্পের সামনে থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন— মো. আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মো. আজিম (৪০) ও মুহাম্মদ রাশেল (৪৯)। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ব-১১-২৩৮০ নম্বরের হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা নিয়ে একটি হানিফ পরিবহনের বাস চট্টগ্রামের দিকে আসছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশ। সন্দেহজনক বাসটিকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে বাসটি আটক করা হয়।

পরে বাসটি তল্লাশি চালিয়ে পেছনে লোহার তৈরি একটি বাক্সে লুকানো হলুদ রঙের ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ৮ কেজি হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৮ কোটি টাকা। এছাড়া ৭০টি নীল রঙের জিপারের ভেতরে লুকানো প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা জব্দকৃত বাসের চালক, সুপারভাইজার ও হেলপার। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, কক্সবাজারের অজ্ঞাত ২-৩ জনের কাছ থেকে মাদকের বড় চালানটি নিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে ঢাকায় অজ্ঞাত আরও দুইজনের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন- শেখ হাসিনা ও হাদি হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ

দেখুন- জামায়াত নেতার স্ত্রীর অভিযোগে ঈশ্বরদীতে তুলকালাম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন