বিজ্ঞাপন

জাফলংয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ, দূর হলো দীর্ঘদিনের ভোগান্তি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে নির্মিত হলো একটি চলাচলযোগ্য রাস্তা।

বিজ্ঞাপন

এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় নালার ওপর অস্থায়ী খুঁটির সেতু পেরিয়ে স্কুলে যাতায়াত করা প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর ভোগান্তির অবসান ঘটেছে

জানা গেছে, গুচ্ছগ্রাম এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন যাতায়াতের পথে বড় বাধা ছিল একটি নালা। নালার ওপর অস্থায়ীভাবে বসানো দুর্বল সিমেন্টের খুঁটির ওপর দিয়েই শিক্ষার্থী ও শিক্ষকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। এমন পরিস্থিতিতে বাড়ত দুর্ঘটনার শঙ্কা।

দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে এগিয়ে আসে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার (৮ এপ্রিল) দুপুরের দিকে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নালার ওপর মাটি ভরাট করে একটি ব্যবহারযোগ্য রাস্তা নির্মাণ করেন। অল্প সময়ের মধ্যেই নির্মিত এই রাস্তা এখন শিক্ষার্থীদের জন্য নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

শিক্ষার্থীরা জানায়, আগে স্কুলে আসতে ভয় লাগত, বিশেষ করে বৃষ্টির দিনে ঝুঁকি আরও বেড়ে যেত। এখন রাস্তা হওয়ায় তারা স্বস্তিতে ও নিরাপদে যাতায়াত করতে পারছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় যুব সমাজের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। নালার ওপর বিছানো সিমেন্টের খুঁটির ওপর দিয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। শিক্ষার্থীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এটি অন্যান্য পিছিয়ে পড়া ও দরিদ্র শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

পড়ুন- পুলিশ-চালক দ্বন্দ্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দেখুন- পাকিস্তানের মধ্যস্থতায় ইরানে হা\ম\লা স্থগিত করলেন ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন