বিজ্ঞাপন

গ্রামীণফোনের ফ্রন্টলাইন টিমের জন্য স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষা উদ্যোগ

ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ফ্রন্টলাইন টিমের স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষা (এইচএসএস) সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন।

বিজ্ঞাপন

এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো মাঠপর্যায়ের কর্মীদের পেশাগত ঝুঁকি হ্রাস করা, যানবাহনের নিরাপত্তার মান উন্নত করা এবং একটি শক্তিশালী ও কাঠামোবদ্ধ নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা।

এই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেশব্যাপী ডিফেন্সিভ মোটরবাইক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়, যেখানে ফ্রন্টলাইন কর্মীদের জন্য বিশেষায়িত ড্রাইভিং প্রশিক্ষণের আয়োজন করা হয়। এছাড়াও, মোটরবাইক হেলথ চেক-আপ ক্যাম্পেইন এর মাধ্যমে সার্টিফায়েড মেকানিকদের দ্বারা মাঠপর্যায়ের সকল কর্মীর মোটরবাইক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। এর পাশাপাশি, ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্স (ডিএইচএফএফ) সদস্যদের জন্য মানসম্মত সুরক্ষা জুতা বিতরণ করেছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে কার্যক্রম পরিচালনার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নিরাপত্তা। নিয়মতান্ত্রিকভাবে অপারেশনাল ঝুঁকি কমাতে এবং আমাদের ফ্রন্টলাইন টিমকে নিরাপদে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সুরক্ষা সরঞ্জাম প্রদান করতে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। সেবা প্রদানের ধারাবাহিকতা রক্ষা এবং দীর্ঘমেয়াদি অপারেশনাল স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক জুড়ে নিরাপত্তার মান শক্তিশালী করা অপরিহার্য।”

গ্রামীণফোন বিশ্বাস করে, কর্মীদের নিরাপত্তাই প্রতিষ্ঠানের মূল ভিত্তি। এই উদ্যোগগুলো কেবল কমপ্লায়েন্স নিশ্চিত করা নয়, বরং প্রতিটি কর্মীর জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করার নিরন্তর প্রচেষ্টার অংশ।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন