বিজ্ঞাপন

ভারতে ফের ছাত্রআন্দোলন, উত্তাল ঝাড়খণ্ড

মেডিকেল ভর্তি পরীক্ষার ‘নিট’ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সম্প্রতি ভারতে ব্যাপক ছাত্রআন্দোলনের মুখে নতি স্বীকার করে কেন্দ্রীয় সরকার। তবে সেই আন্দোলনের রেশ না কাটতেই দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে ছাত্রআন্দোলন উত্তাল হয়ে উঠেছে। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানী রাঁচিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) ‘লোকসেবা কমিশন (জেপিএসসি) ও কর্মচারী চয়ন আয়োগ (জেএসএসসি) রিফর্মস মঞ্চ’-এর ব্যানারে ১৭তম দিনে গড়ানো এই আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী বিধানসভা ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল করেন।

পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও বিক্ষোভকারীরা পুরোনো বিধানসভার ব্যারিকেড ভেঙে নতুন ভবনের দিকে যাত্রা করেন।

এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করা হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পুলিশের ছোড়া গরম পানিতে গোসল করছেন বিক্ষোভকারীরা।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহুসহ বেশ কয়েকজন শীর্ষ বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ।

রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে সমবেত হয়ে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোকে স্ট্রেচারে করে নিয়ে শিক্ষার্থীরা বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন।

আন্দোলনকারীদের মূল দাবি হলো, বিতর্কিত জেএসএসসি-সিজিএল পরীক্ষাসহ অনিয়ম হওয়া সব নিয়োগ পরীক্ষা অবিলম্বে বাতিল করা এবং পুরো ঘটনার নিরপেক্ষ সিবিআই তদন্ত নিশ্চিত করা।

তবে রাজভবন জানিয়েছে, বিতর্কের মুখে গত রোববারই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের তিন সদস্য পদত্যাগ করেছেন, যা রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গওয়ার গ্রহণ করেছেন। এ ছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইতোমধ্যে অনিয়মের ঘটনায় একটি মানিলন্ডারিং মামলা নথিভুক্ত করেছে।

রাজ্য সরকার ও গঠিত বিশেষ কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিক্ষার্থীদের প্রায় ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে।

তবে ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান স্পষ্ট করে জানিয়েছেন, বাতিলের দাবি জানানো ১৩টি পরীক্ষার মধ্যে মাত্র তিনটি বাতিল করা হয়েছে। মূল দাবি এবং স্বাধীন সিবিআই তদন্তের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনশন ও গান্ধীবাদী ধারার গণআন্দোলন অব্যাহত থাকবে।

পড়ুন: ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান এখন ঢাকায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন