বিজ্ঞাপন

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

একদিনের মৃত্যুর তথ্যানুযায়ী এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৩ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ২৪১। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২৫১। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ৮০১।

বিজ্ঞাপন

পড়ুন : পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন