বিজ্ঞাপন

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার-সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সালেহ আহমেদ আরও দুই সহযোগীকে নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা মেঘালয়ের চংকেট ও মারকানের মধ্যবর্তী একটি সুপারি বাগানে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় খাসিয়া লোকজন তাদের সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।

পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন