বিজ্ঞাপন

শোক জানাতে ছাত্রশক্তি নেতার বাড়িতে এমপি আল-আমিন

নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব তানজিল ভুঁইয়া শিথিলের বাসায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

বিজ্ঞাপন

জানা যায়, গত বুধবার তানজিল ভুঁইয়া শিথিলের পিতা পলাশ ভূইয়া ইন্তেকাল করেন। ওই সময় জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তাৎক্ষণিকভাবে উপস্থিত হতে না পারলেও অধিবেশন শেষে আজ তিনি বন্দরে এসে শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান অভি এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভুঁইয়া। এছাড়াও বন্দর উপজেলা থেকে জাতীয় ছাত্রশক্তির পক্ষে নারায়ণগঞ্জ জেলার সংগঠক আরাফাত প্রধানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

পড়ুন- হরমুজ প্রণালি পার হতে না পেরে শারজায় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

দেখুন- আবু সাঈদ হ/ত্যা মামলা রায় ঘোষণা শেষে যা বললেন চিফ প্রসিকিউটর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন