বিজ্ঞাপন

শীতলক্ষ্যা সেতুতে দুর্ঘটনায় পথচারীর মৃত্যু, মোটরসাইকেল জব্দ

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা তৃতীয় সেতুর টোল প্লাজার সামনে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক অজ্ঞাতনামা পথচারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই পথচারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, ঘাতক মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পড়ুন- চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন নভোচারীরা

দেখুন- ট্রাম্পকে উপেক্ষা করে ইরানে আবার হা/ম/লার হুং/কা/র নেতানিয়াহুর!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন