বিজ্ঞাপন

ঐতিহাসিক বৈঠক: পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের একটি সূত্র রয়টার্সকে জানায়, ইরানের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদে পৌঁছেছেন।

এর আগে শনিবার (১১ এপ্রিল) ভোররাতে ইরানের প্রতিনিধিদলও ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

তাসনিমের ইসলামাবাদ প্রতিনিধি জানায়, ইরানি প্রতিনিধিদল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে সাক্ষাৎ করবে।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আজ শনিবার বৈঠকে বসছে। বৈঠকটি সেরেনা হোটেল-এ অনুষ্ঠিত হবে।

পড়ুন: ইরানের সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের কণ্ঠে ‘সতর্ক আশাবাদ’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন