বিজ্ঞাপন

দিনে সংকট দেখিয়ে রাতে চড়া দামে ডিজেল বিক্রি !

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে দিনের বেলা পেট্রোল ও ডিজেলের সংকট দেখিয়ে গভীর রাতে অবৈধভাবে বিক্রি করছেন মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনের মালিক ফারুক মাদবর। শুক্রবার(১০ এপ্রিল) রাত ১১ টার দিকে পাম্প মালিককে কয়েকটি ট্রাক ও পিকআপ ও গেলানে ডিজেল বিক্রি করতে দেখা গেছে। এদিকে পাম্প মালিকে তেল বিক্রি করতে ট্যাগ অফিসার ও উপ-সহকারি কৃষি অফিসার নিষেধ করলেও মানছেন না তিনি। এ নিয়ে কৃষক,মোটরসাইকেল চালকসহ সচেতন মহলে বইছে সমালোচনার ঝড়।

বিজ্ঞাপন

জানা যায়, ২ দিন পর গত বৃহস্পতিবার এ পাম্পে একটি পেট্রোল ভর্তি তেলের গাড়ি আসে। সেই খবরে শুক্রবার ভোর থেকেই প্রয়োজনের তাগিদে তেল নিতে প্রায় ২ কিলোমিটার মোটরসাইকেল চালক লাইন ধরে দাড়িয়ে ছিলো। কিন্তু দালাল সিন্ডিকেট এর কারনে শৃঙ্খলা মানছেন না একটা গ্রুপ। পরে সন্ধার আগেই পাম্পটিতে তেল নাই বলে জানিয়ে দেন পাম্প কতৃপক্ষ। যার কারনে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না নিয়েই বাড়িতে গিয়েছেন অনেকই। অন্যদিকে কৃষকদেরও চাহিদামত তেল না পাওয়ারও অভিযোগ উঠেছে। সরকারের নিযুক্ত ট্যাগ অফিসারদের আদেশ পাম্প কতৃপক্ষ শুনছেন না এমনটাও বলছেন কর্মকর্তারা। দেশে জ্বালানি তেল (বিশেষ করে ডিজেল) সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করে অসাধু চক্র দিনের বেলা পাম্প বন্ধ বা তেল নেই অজুহাতে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়াচ্ছে বলছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনের মালিক ফারুক মাদবর প্রতিনিয়ত গভীর রাতে অবৈধভাবে ডিজেল বিক্রি করছে। এবং পাম্পটিতে রাতে কয়েকটি মোটরসাইকেলে পেট্রোল দিতে দেখা গেছে। সরকারের ঘোষণা অনুযায়ী রাত ৮ টা বাজে পাম্পের কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও তিনি তা মানছেন না। বিশেষ ক্ষমতাসীন ব্যক্তিদের স্পেশাল তদবিরে ১০০ লিটার বা তারো বেশি ডিজেল দিচ্ছেন তারা। তবে লাইনে দাঁড়ানো কৃষক ও জেলেদের তেল সংকট দেখাচ্ছেন। দালালদের দৌড়ত্তের কারনে অন্যদিকে পেট্রোল নিতে আসা গ্রাহকদের ও হয়রানি হতে হচ্ছে।

ট্রাক চালক শামসুদ্দিন বলেন,আমি ২ হাজার টাকার ডিজেল কিনেছি। প্রতিদিন রাতে আমরা তেল নেই এ পাম্প থেকে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু বলেন, রাতের আধারে ১১ টার দিকে আমি খবর পেয়ে আসি পাম্পে। দেখি ট্রাকে ডিজেল বিক্রির করছে। আমি নিষেধ করলেও পাম্প কতৃপক্ষ শুনছেন না।আমি বিষয়টি এসিল্যান্ড স্যারকে জানিয়েছি। স্যার ব্যবস্থা নিবেন।

মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে মালিক ফারুক মাদবর বলেন, রাতে তেল বিক্রি করলে কি হয়েছে। আমাকে সহ ভিড়িয় করে নেন।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন,রাতে তেল বিক্রির বিষটি মাত্র জানতে পারলাম। আমি এসিল্যান্ডকে বলছি। সরজমিনে গিয়ে এসিল্যান্ড যথাযথ ব্যবস্থা নিবেন।

পড়ুন- ইরানের সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের কণ্ঠে ‘সতর্ক আশাবাদ’

দেখুন- বিল পাসে ছলচাতুরির অভিযোগ তুলে সংসদে ক্ষোভ ঝাড়লেন নাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন