বিজ্ঞাপন

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন এবং নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়েছেন ৮০ জন। একই সময়ে সন্দেহজনক হাম ও নিশ্চিত হাম—উভয় ক্ষেত্রেই একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৫ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২ হাজার ৪৮৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ৮৮৮ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট ৯ হাজার ৪৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ২২ জন।

মৃত্যুর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২৪ জনের। একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৫ জনের।

পড়ুন: ৩ মাসে রাজনৈতিক সহিংসতার ৯৪ শতাংশই বিএনপি কেন্দ্রিক: এইচআরএসএস

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন