বিজ্ঞাপন

সকলের দায়িত্ব নিয়ে আমি কাজ করবো- ডাঃ লিটন এমপি

ময়মনসিংহ (৭) ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন বলেছেন, আমি সবার এমপি, প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিয়ে আমি কাজ করবো। তিনি আরও বলেন,ভালো কাজের উৎসাহ দিতে হয় এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। এলাকার উন্নয়নে আমি সবাইকে সাথে নিয়ে কিছু করে যাবো।

বিজ্ঞাপন

শনিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রেজাউল করিম কোহিনুরের সভাপতিত্বে ইসলামী একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ,কে এম কেরামত হোসেন আকন্দ, পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন সরকার প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পড়ুন- কু‌ষ্টিয়ার দৌলতপু‌রে কুরআন অবমাননার অভিযোগে কথিত পীরকে পিটিয়ে হত্যা

দেখুন- ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, পুরো বিশ্বের নজর ইসলামাবাদে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন