বিজ্ঞাপন

টাঙ্গাইলের মির্জাপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় হাইওয়ে থানার পুলিশের এটি,এস,আই নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা ফ্লাইওভার এলাকায় বেপরোয়া গতির এক মোটরসাইকেলের ধাক্কায় হাইওয়ে পুলিশের এটি,এস,আই নিহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম তিনি গাজীপুর রিজিয়নের গোড়াই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

আজ ​শনিবার(১১ই এপ্রিল)সার্জেন্ট পীযূষ কুমার দে বাদী হয়ে এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করেছেন। এর আগে গতকাল শুক্রবার (১০ই এপ্রিল) দুপুর ১২:৩০ মিনিটে বাঐখোলা ফ্লাইওভারের পূর্ব পাশে টাঙ্গাইলগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

​এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় গোড়াই হাইওয়ে থানার একটি দল মহাসড়কের বাঐখোলা এলাকায় চেকপোস্টে ডিউটি করে আসছিলো। দায়িত্ব পালনকালে একটি সাদা রঙের টিভিএস কোম্পানি এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেলকে (টাঙ্গাইল-ল-১২-০৮৩৯) থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে গিয়ে এটিএসআই শফিকুল ইসলামকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ডান পায়ে গুরুতর আঘাত পান। একই সাথে মোটরসাইকেল চালক ও আরোহীও রাস্তায় পড়ে আহত হন।

​আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এটি,এস,আই শফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রেফার্ড করা হয়, চিকিৎসা শেষে তার পা ভাঙ্গার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হলে রাত ৮:০০ঘটিকার সময় মৃত্যু বরণ করেন। বর্তমানে অপর আহত দুই ব্যক্তি টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, অভিযুক্ত মোটরসাইকেল চালকের নাম মো. সাজিদ (২০) এবং আরোহীর নাম মো. আবির হোসেন (৩০)। তারা উভয়েই টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজ পাড়া এলাকার বাসিন্দা।

​পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। চালক ও আরোহীর বিরুদ্ধে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৮৭, ৯৮ ও ১০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন