ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে কোন অবৈধ স্থাপনা থাকবে না। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগণের চলাচলের সুবিধার্থে যানজটমুক্ত করা হবে। যানজটমুক্ত ত্রিশাল গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি এ কথা বলেন।
তিনি আরও বলেন আমার ত্রিশালে কোন অবৈধ স্ট্যান্ড থেকে চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজ যে দলেরই লোক হোক তাকে ছাড় দেওয়া হবে না । উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মোজাহিদুল ইসলাম ,উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমদ,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, আব্দুল আউয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, ট্রাফিক অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, যুবদল নেতা মাজহারুল আলম জুয়েল মন্ডল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ নূন,উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাত প্রমূখ।
পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৮৮৬
সা/


