বিজ্ঞাপন

নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধনা পেলেন সাফ জয়ী ফয়সাল

ঐতিহাসিক অনূর্ধ্ব-২০ সাফ জয়ী ফুটবল দলের মিডফিল্ডার নাজমুল হুদা ফয়সালকে নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় অনাড়ম্ভর আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের টাংকের মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফয়সালসহ চারজন কৃতি ফুটবলারকে এই সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনেত সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম ও যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল প্রমূখ। প্রধান অতিথি ফয়সালের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, ফয়সালের এই কৃতিত্ব সারাদেশের সম্মান বয়ে এনেছে। তার প্রচেষ্টায় বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে। ফয়সালের কৃতিত্ব আমাদের যুবক ও তরুণদের জন্যে অনুকরণীয়। আমাদের তরুণদের মনে রাখতে হবে, চেষ্টা করলে সব কিছু সম্ভব।

সংবর্ধিত ফুটবলার নাজমুল হুদা ফয়সাল সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি চাই আমার জেলার তরুণরা খেলাধূলায় এগিয়ে যাবে। তাই সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি।

বিজ্ঞাপন

পড়ুন : বেরোবিতে রোববার শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন