বিজ্ঞাপন

ডক্টর কুদরত এ খোদা শিক্ষানীতি আমাদের জন্যে যথেষ্ট নয় : ববি হাজ্জাজ

জাতীয় শিক্ষানীতিতে ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাপক অবনতি হয়েছে। পাশাপাশি ১৯৭২ সালের ডক্টর কুদরত এ খোদা শিক্ষানীতি আমাদের দেশের জন্যে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।

বিজ্ঞাপন

রবিবার দুপুরে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে শিক্ষার মান উন্নয়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনকে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দিয়েছেন। বিগত শিক্ষানীতির কারনে আন্তর্জাতিক বাজারে চাকুরীর বাজারে জনশক্তি আশানুরূপ অবস্থান তৈরি হয়নি। শুধুমাত্র ভিশনের অভাবে। যুগোপযোগী শিক্ষার অভাবে। ক্যারিয়ার পার্ট তথা কর্মমূখি শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন ছাড়া আমাদের উপায় নেই। আমাদের অবকাঠামো উন্নয়ন দেখা গেলেও শিক্ষার মান বাড়েনি বলেই আমরা পিছিয়ে ছিলাম। তাই নতুন করে নতুন ভাবনা যোগ করে, শিক্ষার্থীদের ক্লাসরুমে রাখতে হলে ৩ টি জিনিস প্রয়োজন। এক কারিকুলাম, দুই ক্লাসরুম, তিন, কনটেনসেন্স থাকা। আমরা চাই দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় থেকে প্রকৃত শিক্ষা অর্জনের ভীত গড়ে তুলতে হবে। ভালো শিক্ষকদের পুরস্কৃত করা হবে।

আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই) শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো,তাদের সুবিধা নিশ্চিত করা হলে তারা সুশিক্ষিত সমাজ গড়তে সহায়ক হবে। পাশাপাশি গরীব কিন্তু মেধাবীদের চিহ্নিত করে প্রয়োজনে বিদেশে উচ্চ শিক্ষা দিয়ে যোগ্য হিসেবে গড়ে তুলবে উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করা হলে দেশের শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে।


তারাব পৌরসভা ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন অংশগ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাব পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মারজানুর রহমান ।

পড়ুন- কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান

দেখুন- ইরানে অ/স্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, বলছেন, মার্কিন গোয়েন্দারা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন