বিজ্ঞাপন

জিয়ানগরে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পুকুরে পড়ে আব্দুল্লাহ শিকদার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ শিকদার ওই এলাকার বাসিন্দা মো. সাইদুল শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আব্দুল্লাহ বাড়ির সামনে পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

দেখুন- হাওরে বাঁধ নির্মাণে দূর্নীতির অভিযোগ, কৃষকদের গণসমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন