গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে ১১দলীয় ঐক্যজোট জামালপুর জেলা শাখা। রোববার বিকালে জামালপুর শহরের পিটিআই গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর পদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলপুর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসান ও এবি পার্টির সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ।
এসময় বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যজোট জামালপুর জেলার শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
পড়ুন- জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সীতাকুণ্ডে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেখুন- হরমুজ অবরুদ্ধের নির্দেশ ট্রাম্পের, আটকানো হবে ইরানকে টোল দেওয়া জাহাজ


