অদ্য ১৩ এপ্রিল ২০২৬ তারিখ ১৩.৪০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন রুপপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সোহেল রানা (৩০), পিতা-মৃত জামাল উদ্দিন খলিফা, সাং-অর্জুনপুর, ইউপি-গোপালপুর, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোরকে গ্রেফতার এবং তার নিকট হতে ০১টি আগ্নেয়াস্ত্র (বিদেশী রিভলভার), ০৪ রাউন্ড গুলি, ০৩টি মোবাইল ফোন, ০৪টি সিমকার্ড, ০১টি প্রাইভেটকার ও ০১টি হাত ঘঁড়ি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় পাবনা জেলার ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক


