বিজ্ঞাপন

বিচারের নামে মক্কেলের টাকা আত্মসাৎকারী আইনজীবী কাম্য নয়: আইনমন্ত্রী

বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার নামে মক্কেলের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন—এমন আইনজীবীদের সমাজে জায়গা নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি আয়োজিত যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অবসরের পর বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগের কোনো প্রক্রিয়া থাকলে তা সুপ্রিম কোর্টের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি আরও জানান, সংসদ সদস্যদের গবেষণা কার্যক্রম জোরদার করতে প্রত্যেক এমপির জন্য একজন করে ইন্টার্ন নিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

এছাড়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ দপ্তরের বাজেট বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বার কাউন্সিলের পরীক্ষা আরও যুগোপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আইন পেশার নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ন্যায়বিচারের নামে প্রতারণা বা অর্থ আত্মসাৎ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চিকিৎসা ও বিজনেস ভিসা চালু করবে ভারত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন