বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সাগর ও নদীবেষ্টিত স্বাস্থ্যসেবা বঞ্চিত দুর্গম দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ দ্রæত সম্পন্ন ও চিকিৎসা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান বক্তারা।
‘চিকিৎসার অভাবে আর মৃত্যু নয়, চিকিৎসা মোদের মৌলিক অধিকার’ স্লোগানে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেন্ডার সমতা ও জলবায়ু জোট বাংলাদেশের (জিকা) উপজেলা কমিটি। এতে বিভিন্ন শ্রেণী-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, এই দ্বীপ উপজেলার অসুস্থ রোগীদের নৌপথ পেরিয়ে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা কিংবা জেলা শহর পটুয়াখালীতে গিয়ে চিকিৎসা নিতে হয়। প্রতিক‚ল আবহাওয়া, নৌ-যোগাযোগের সীমাবদ্ধতা ও যাতায়াত ব্যয়ের কারণে সময়মতো চিকিৎসা পাওয়া যায় না। এতে রোগীর অবস্থা আরও জটিল হয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। সঠিক সময়ে চিকিৎসার অভাবে মৃত্যু পর্যন্ত ঘটে।
বক্তারা আরও বলেন, বহু প্রত্যাশা নিয়ে ২০২৩ সালে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। উপজেলা ঘোষণার ১৪ বছর পার হলেও প্রায় দুই লাখ মানুষ এখনও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। নির্মাণকাজ দ্রুত শেষ করার পাশাপাশি চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে হাসপাতাল চালুর দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার। অথচ রাঙ্গাবালীর মানুষ আজও সেই অধিকার থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন, দ্বীপাঞ্চলের মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে অবিলম্বে স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার নিশ্চিত করা হোক।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মু.নিয়াজ আকন, মোহসীন তালুকদার, শাকিল মাহমুদ, শাহরিয়ার সজিব মল্লিক, শফিকুল আজম মুকুল, সাবিরা সুলতানা, ফরিদ উদ্দিন ভূঁইয়া, নূরে আলম বিপ্লব ও কামরুল হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন:নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত

দেখুন:৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন