বিজ্ঞাপন

কিশোরগঞ্জে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

বিজ্ঞাপন

পহেলা বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী মঙ্গল শোভাযাত্রা, পুরাতন স্টেডিয়ামে লোকমেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার ১৪ এপ্রিল সকালে কিশোরগঞ্জ জেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণিল ‘বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক মোহাম্মাদ আসলাম মোল্লা।জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল সহ
বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রা শেষে শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলায় মাটির তৈরি খেলনা, কুটির শিল্প এবং দেশীয় খাবারের সমারোহ দেখা যায়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা নববর্ষের গান ও লোকজ ধারার পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
শোভাযাত্রা ও মেলায় আগতরা বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। নতুন বছর সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে—এমনটিই প্রত্যাশা।

পড়ুন- দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেখুন- দেশে আজকের এই সংকট বিএনপির তৈরি: গোলাম পরওয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন