বিজ্ঞাপন

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে।  জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভা যাত্রা বের করা হয়।

বিজ্ঞাপন

শোভা যাত্রায় জেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করে। পরে কালেক্টরেট মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

এসময় জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক (আনু) উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, জেলা জাসাসসহ ১৯টি সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে।  
 
এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে পান্তা, চিড়া-দইসহ বাংগালী খাবারের আয়োজন করা হয়। বৈশাখ কে কেন্দ্র করে দুদিনব্যাপী মেলার আয়োজন চলছে। মেলায় মিঠাই মিষ্টান্নসহ গ্রামীন ঐতিহ্যের বেশ কিছু স্টল অংশ নিয়েছে।

এদিকে, পহেলা বৈশাখ ও নববর্ষ ১৪৩৩ কে নানা আয়োজনে বরণ করছে জয়পুরহাট সরকারি কলেজ। নববর্ষ উপলক্ষে আজ সকাল সাড়ে সাতটায় জয়পুরহাট সরকারি কলেজে রালি র আয়োজন করা হয়। এতে অংশ নেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপাধাক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপসহ অন্যান্যরা। 

এছাড়া দিন ব্যাপী পান্তা খাওয়ার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য আয়োজন এর মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন করবে প্রতিষ্ঠানটি। 

পড়ুন- যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

দেখুন- বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় বর্ষবরণ পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন